Paramount Sherbet :
বাঙ্গালীর রসনা তালিকায় শরবত একটা বিশেষ স্থান
করে নিয়েছে । নানা ধরনের শরবত আছে আমাদের পানীয় তালিকায় , যা লিখে শেষ করা যাবে না।
তেমনই কোলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান ধরনের শরবতের দোকান । যার মধ্যে আছে বেশ
কিছু ঐতিহ্যবাহী শরবতের দোকান । এর মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শরবতের দোকান
হল এই Paramount .
কলেজ স্ট্রিট এলাকার বই-এর দোকানগুলি ছাড়িয়ে
বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীটের বাঁদিকের ফুটপাথ ধরে কিছুটা এগোলেই
এই দোকান দেখতে পাবেন।
এই দোকান প্রায় ৯৬ বছরের পুরনো । কয়েক ধাপ সিঁড়ি
বেয়ে উঠে আসবেন মূল দোকান ঘরে। কাঠের কড়িবর্গা , কুলুঙ্গি , দেওয়ালে টাঙ্গান
পুরনো ছবি, আর কয়েকটা বিশাল আকৃতি হরিণের শিং দোকানটিতে সম্পূর্ণ অন্যরকম একটা আবহের
সৃষ্টি করেছে। প্রতিষ্ঠাতা নিহাররঞ্জন মজুমদার ছিলেন স্বাধীনতা সংগ্রামী। সে সময় এই দোকান ছিল স্বাধীনতা সংগ্রামীদের আলোচনার একটা গুরুত্বপূর্ণ
জায়গা । দোকানের পেছন দিকে ছিল স্বাধীনতা সংগ্রামীদের আত্মগোপনের অন্যতম একটি
জায়গা ।
এই সুদীর্ঘ সময়ে এই দোকানের খুব
বেশি কিছু পরিবর্তন হয়নি। তাই যখন এখানকার কোনও টেবিলে বসে শরবত খাবেন, মনে
রাখবেন, এরই কোনও একটিতে বসে হয়ত সুভাষ চন্দ্র বোস তার পরবর্তী কার্যকলাপের
পর্যালোচনা করছিলেন ।
এই দোকানের মূল আকর্ষণ হল ‘ ডাব
শরবত ’ । ডাবের জলের সাথে বরফ আর শাঁস দিয়ে বানান হয় এই শরবত । এর স্বাদ বর্ণনাতীত
, না খেলে বোঝা যাবে না এর স্বর্গীয় স্বাদ ।
এছাড়াও আছে নানান ধরনের শরবত,
যেমন – প্যাশন ফ্রুট, ম্যাঙ্গো ম্যানিয়া , কোকো মালাই , পাইন্যাপেল মালাই ইত্যাদি
শরবত ।
| ডাব শরবত |
| প্যাশন ফ্রুট |
কোলকাতার বুকে এই Paramount সত্যিই একটি অনবদ্য ও গুরুত্বপূর্ণ এতিহ্যবাহী দোকান
হয়ে প্রায় এক শতাব্দী ধরে বাঙ্গালীর রসনার যোগান দিয়ে যাচ্ছে। যদি এখনও এই দোকানে
না গিয়ে থাকেন, তাহলে এখনই যান । ডাবের শরবত খেতে কিন্তু ভুলবেন না J
No comments:
Post a Comment